চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): চট্টগ্রাম নগরের ইপিজেডের পাশে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় সাজ ফ্যাশন গার্মেন্টেসে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মাইলের মাথা ব্যারিস্টার কলেজের বিপরীতে সাজ ফ্যাশনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ১৩টি গাড়ি কাজ করছে। কারখানাটি আজ খোলা ছিল বলেও নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস ঘটনাস্থল থেকে বেলা দেড়টায় জানান, আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *