১১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার রাত সোয়া ৮টার দিকে পটিয়া উপজেলার বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচলিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply