নিউজ ডেস্ক: নির্বাচনি হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আগামী এক সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
এছাড়া তথ্য গোপন করে আদালতের সাথে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালত বলেন, সালাউদ্দিন তথ্য গোপন করে সাংঘাতিক প্রতারণা করেছেন।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
নির্বাচন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply