নিউজ ডেস্ক: দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার দেশে রোজা শুরু হচ্ছে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পবিত্র রমজান মাস কবে শুরু হবে, এ সিদ্ধান্ত নেয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির আজ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকের পর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বলেন, আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার রোজা শুরু হবে। এ হিসাবে আগামী ১৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এ সময় চাঁদ দেখা কমিটির অন্য সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply