চিলিকে বিদায় করে সেমিতে ব্রাজিল

৩ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): পৌঁছে গেছে সেমিফাইনালে। আর দুই ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি জেতা মানেই কোপা আমেরিকার শিরোপা ঘরেই থাকবে ব্রাজিলের। রিও ডি জেনিরোয় আজকের কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের দেখা পেয়েছে নেইমার অ্যান্ড কোং।

সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানারআপ পেরু। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে পেরু।

গত আসরের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে গোলশুন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল ও চিলি। বিরতির পর রবার্তো ফিরমিনোকে তুলে লুকাস পাকেতাকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৪৬ মিনিটে গোল করেন পাকেতা। বক্সের ভেতর নেইমারের সঙ্গে দারুণ সমঝোতায় জোরাল শটে গোল করেন মিডফিল্ডার পাকেতা। শুন্যের ওপর তাকে দেয়া নেইমারের পাসটিও ছিল অসাধারণ।

আরও খবর: উজ্জীবিত উরুগুয়ের সামনে নিষ্প্রভ কলম্বিয়া

খেলার ৪৭তম মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস বল দখল করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড় ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মেরে বসেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। বাকি সময়ে দশজন নিয়ে খেলেছে ব্রাজিল।

ব্রাজিল/এএমএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *