জাতীয় দলের নির্বাচক হলেন আব্দুর রাজ্জাক

২৭ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সাথে এখন থেকে তামিম-সাকিবদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক।

২৭ জানুয়ারি বিসিবির ৯ম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, আব্দুর রাজ্জাক আমাদের ন্যাশনাল সিলেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলে ২৭৯টি উইকেট পেয়েছেন রাজ্জাক। তিনি এখনও ক্রিকেট থেকে অবসরে যাননি। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ, খেলেছেন এক ম্যাচ।

জাতীয় নির্বাচক হওয়ার পরে নিজেই বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছি। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ, এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করব।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *