জিম্বাবুয়ের মাঠে টাইগারদের টেস্ট জয়

১১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের জয় পেয়েছে মুমিনল হক সৌরভের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

আজকের ম্যাচে টাইগারদের হারাতে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। ম্যাচের শেষদিনে তাদেরকে করতে হতো ৩৩৭ রান। সেখানে হাতে উইকেট ছিল ৭টি। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ৪৭৭ লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

হার নিশ্চিত থাকলেও শেষদিনে জিম্বাবুয়ে লড়তে নেমেছিল ড্রয়ের লক্ষ্যে। তবে মধ্যাহ্ন বিরতির আগেই তাসকিন-মিরাজদের তোপে ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে যায় জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত অল আউট হয় ২৫৬ রানে।

দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটিই। এর আগে ১৪৩ রানের ব্যবধানে জয়টা এসেছিল ২০১৩ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই।

ক্রিকেট/এসকেএম