জয়ের সেঞ্চুরির পরও ৩শর আগেই অলআউট বাংলাদেশ

২ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হলো বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৬৭ রান। ফলে প্রথম ইনিংসে ৬৯ রানে লীড পায় স্বাগতিরা।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান তুলেছিলো বাংলাদেশ। ৪৪ নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান জয়।

শেষ পর্যন্ত ১৩৭ রানে আউট হওয়ার আগে ৩২৬ বল খেলে ১৫টি চার ও ২টি ছক্কা মারেন জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোন বাংলাদেশী ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।

এছাড়া লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮, মেহেদি হাসান মিরাজ ২৯, ইয়াসির আলি ২২ রান করেন।

দক্ষিণ আফ্রিকার সিমোন হার্মার ৪টি ও লিজাড উইলিয়ামস ৩টি উইকেট নেন।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *