১৬ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হওয়া অ্যান্টিগা টেস্ট থেকে বাংলাদেশের উত্তরণ দেখতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসান বলেছেন, টেস্টে সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলিনি। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। এখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো শুরু হবে।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply