টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সফর করছে। সেই সিরিজে লাল সবুজের প্রতিনিধিরা খেলবে দুই ম্যাচ। তারই প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক আমিরাতের।

তবে প্রথম ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। অধিনায়ক নুরুল হাসান সোহান হেরেছেন টসে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি আমিরাত অধিনায়ক রিজওয়ান।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ একাদশে ফিরেছেন অধিনায়ক নুরুল হাসান, লিটন দাস, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, ইয়াসির আলী। দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *