টেস্ট বাড়ালেই রোগী শনাক্ত বেশি হয়

গত ২৪ ঘন্টায় দেশে আরও ১ হাজার ৯১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক জানান, দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৪৪ হাজার ২০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। গতকালের চেয়ে আজ ২০ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৩৪ জন।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১২৩ জনের। গত ২৪ ঘন্টায় দেশের ৮৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৭১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪ হাজার ২৪৯ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *