১৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর দক্ষিণখান এলাকায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মা ও তার দুই বছরের ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান।
নিহতরা হলেন, ২৬ বছর বয়সী মাহমুদা আক্তার মিতু ও তার দুই বছর বয়সী ছেলে ফয়েজ আহমেদ।
জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মোহাম্মদ হাসান। দুর্ঘটনায় হাসান এবং তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন।
বাসার কাছেই রেলগেইট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply