স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত ৫-৬ দিন জ্বরে ভোগার পর রোববার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে তার।
যদিও এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছেন বাংলাদেশের এই পেসার। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে এই মুহূর্তে সুস্থবোধ করছেন হাসান। পরে আবার রক্ত পরীক্ষা করা হয়নি।
মিরপুরে চলছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। গত দুইদিন ধরে হয়েছে ক্রিকেটারদের মেডিকেল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ৭ আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস ট্রেনিং। ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল অনুশীলন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ক্যাম্পে যোগ দেবেন না তরুণ এই পেসার।
হাসান মাহমুদ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















