২৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেয়েছে। কোভাক্স সুবিধার আওতায় বাংলাদেশ জাপান থেকে এই টিকা উপহার পেয়েছে।
শনিবার বেলা পৌণে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন বাংলাদেশের পক্ষে টিকা গ্রহণ করেন। এ সময় ঢাকায় কর্মরত জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মোমেন জানিয়েছিলেন, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাবে।
আরও পড়ুন: জাপান আগামীকাল অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাচ্ছে
উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি অ্যাস্ট্রএজনেকার ১ কোটি ১৫ লাখ ডোজ টিকা ১৫টি দেশকে উপহার হিসেবে দেয়ার ঘোষণা দেন। এই ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে। এরই প্রথম চালান আজ ঢাকায় এসে পৌঁছালো।
ভ্যাকসিন/এএমএম/কিউটি
















Leave a Reply