১৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় মাজেদুর রহমান নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে।
নিহত ২৬ বছর বয়সী মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে। মাজেদুর রহমান শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সোমবার রাত প্রায় দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
ওসি বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের কিছু নামও পাওয়া গেছে। তাদের ধরতে রাত থেকেই অভিযান চলছে।
দিনাজপুর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply