দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ

২৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। তাই, অধরাই থেকে যায় সুশাসন।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে এক সভায় তিনি এসব বলেন। সভায় চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

জিএম কাদের বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহিতা নিশ্চিত হয় না, আর সেকারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুব সংহতির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসরাম শফিক, এইচ এম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, প্রাদেশিক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান বিপুল, আবুল কালাম আজাদ টুলু, মোহাম্মদ নুরুজ্জামান।

এছাড়া জাতীয় যুবসংহতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদ আলম, সালাউদ্দিন আহমেদ, শাহ আনোয়ারুল অনু, মহানগর উত্তর-এর নেতা সালাউদ্দিন বাচ্চু, বিপ্লব, চাঁদপুর জেলা যুব সংহতির আহ্বায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নাজমুল গাজী, আলাউদ্দিন চৌধুরী, হারুন গাজী, মোহাম্মদ ফারুক হোসেন আকাশ, মোহাম্মদ সেলিম শেখ, মোহাম্মদ খাজা আহমেদ, জেলা কমিটির সদস্য মোহাম্মদ শফি আহমেদ শফি, ইব্রাহিম খলিল, মোহাম্মদ জহির উদ্দিন, মোহাম্মদ তানভির আহমেদ, মোহাম্মদ নাইম গাজীসহ জেলা জাতীয় যুব সংহতির নেতারা।

ওএসডি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *