দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে

নিউজ ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে গণতন্ত্র নেই। তাই, সুশাসন নেই, জীবনের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কাছে দেশের মালিকানা নেই। তিনি বলেন, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকবে, কিছু মানুষ রাজনীতি করে আইনের উর্ধে চলে যাবে। আবার, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের সাথে বৈষম্য সৃষ্টি হবে। অথবা বিরোধী মতাদর্শের জন্য কোন সুযোগ বা অধিকার থাকবে না, এমন দেশর জন্য মহান মুক্তিযুদ্ধ হয়নি। আসলে দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে।

সোমবার সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম ভরসা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে জিএম কদের এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের সব অধিকার সংরক্ষণের দায়িত্ব নিতে রাজনীতি করছে। এ কারনেই, প্রতিদিন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির পতাকাতলে হাজির হচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী ও ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।

জিএম কাদের/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *