দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চারটি ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোটগ্রহণ করা হবে ৮ মে।

উপজেলা নির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *