নিউজ ডেস্ক: কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরে ধানক্ষেত থেকে সাবিকুন্নাহার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় স্থানীয়রা ধানক্ষেতের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। ১৫ বছর বয়সী সাবিকুন্নাহার আলীপুরের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাবিকুন্নাহার তার মায়ের সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত চলছে।
কুয়াকাটা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply