১৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুরে পৌর এলাকার পুরাতন জেলখানা ঘাট এলাকায় যমুনার চরে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ স্কুলছাত্ররা হলো শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সন্দীপ কর্মকার ও একই মহল্লার কালুর ছেলে দশম শ্রেণির ছাত্র সকাল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গোশালা মহল্লার আটজন স্কুলছাত্র নৌকা নিয়ে যমুনার চরে আসে। পরে তারা নদীতে গোসল করতে নামে। পানিতে নামার কিছুক্ষণ পরই সাঁতার না জানায় সন্দীপ, সকাল, বিশাল ও প্রান্ত ডুবে যায়। এ সময় স্থানীয় কয়েকজন পানিতে নেমে বিশাল ও প্রান্তকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে সন্দীপ ও সকাল এখনও নিখোঁজ রয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। রাজশাহী থেকে ডুবুরি দল আসছে।
সিরাজগঞ্জ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply