নিউজিল্যান্ডে বন্ধ টাইগারদের অনুশীলন

১৭ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সফররত বাংলাদেশ দলকে অনুশীলন শুরু করার অনুমতি দেয়ার এক দিন পর সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে টাইগারদের অনুশীলনে নামার অপেক্ষা আরও বাড়ল।

শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টিম অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনিবার্য কারণে এ সিদ্ধান্ত এসেছে। আমরা তিনটি করোনা টেস্ট করিয়েছি। আমাদের আরও একটি টেস্ট বাকি ছিল। যেটায় নেগেটিভ হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম।

নাফিস ইকবাল বলেন, আগে থেকেই নিউজিল্যান্ডে নিয়ম ছিল ১৪ দিনের কোয়ারেন্টিন। সফরের কিছু দিন আগে সমঝোতার মাধ্যমে এটা সাত দিন করা হয়। এই সাত দিনের মধ্যে হোটেলে তিন দিন কোয়ারেন্টিন। মূলত এটা ১০ দিনের সব সময়ই ছিল। প্রথম সাত দিন ছিল এমআইকিউতে। বাকি তিনদিন হোটেলে। হোটেলে থাকার তিনদিন অনুশীলন করা যাবে। তবে হোটেলে ফিরে গিয়ে আইসোলেশনেই থাকতে হবে।

তিনি বলেন, এখন হয়ত একটাই পরিবর্তন আসবে। এমআইকিউর অধীনেই আমাদের ১০ দিন থাকতে হতে পারে। আর কাল যে অনুশীলনের অনুমতি পেয়েছিলাম, অনিবার্য কারণবশত সেটা সরকারের পক্ষ থেকেই নিষেধ করা হয়েছে।

নিউজিল্যান্ড সফরে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *