১৯ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে তামিম বাহিনী। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং তিনিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এ সফরকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০ সদস্যের স্কোয়াডে নতুন যুক্ত হয়েছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। প্রথমবারের মতো দলে এসেছেন নাসুম আহমেদ।
আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তামিম বাহিনী। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং তিনিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply