স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরির কারণে এ সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এক মাসের ছুটি নিয়েছেন সহঅধিনায়ক লিটন কুমার দাসও। ফলে নেতৃত্বের দায়িত্ব পড়েছে নাজমুল হোসেন শান্তর কাঁধে।
শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ কথা জানিয়েছেন।
জালাল ইউনুস বলেন, লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি। তাই সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
ক্রিকেট/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply