নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাদশা মিয়া নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন। এ সময় স্বপন ও সবুজ নামে দুই সহোদর আহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকায় রাতে ছিচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে দিয়ে পাহারা বসানো হয়। তারা ওই এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেয়া হবে না। সোমবার রাত ১২টার দিকে নয়নপুর গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন পাহারা দেয়া যুবক খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি জানা ও মিমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যান্যরা। উভয়পক্ষের কাটাকাটির এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
জানা যায়, এতে ইউপি সদস্য বাদশা মিয়াসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউপি মেম্বর বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) দীবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেফতারে অভিযান চলছে।
গাইবান্ধা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply