পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মামুন হাওলাদার নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঝোলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত মামুন হাওলাদার কাউখালী উপজেলার ৫ শিয়ালকাঠি ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

জানা যায়, সোমবার সকালে নিজ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মামুন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে। পরে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশ পৌঁছেছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

পিরোজপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ