ফাইজারের টিকা আসছে

১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): ফাইজার উৎপাদিত করোনার টিকা বাংলাদেশে আসবে আগামী মাসের শুরুতেই। ন্যায্যতারভিত্তিতে ‘কোভ্যাক্স’-এর মাধ্যমে এ টিকা পাবে বাংলাদেশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাইজার উৎপাদিত ১ লাখ ৬২০ ডোজ টিকা চলতি মাসের শেষ দিকে আসার কথা ছিল। মঙ্গলবার রাতে জানা গেছে, টিকার এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছুবে ২ জুন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যন্ড ইমিউনাইজেশন্স (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই)-এর উদ্যোগে কোভেক্স নামক এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।

ফাইজারের টিকা/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *