ফারুকের আসনে মনোনয়নপত্র কিনলেন ফেরদৌস

নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অভিনেতা, বীর মুক্তিযুদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ফেরদৌস। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন তিনি।

বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে ঢাকা- ১৭ আসন শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নায়ক ফেরদৌস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *