স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে সাক্ষাৎ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাকে দিয়েছেন বিশেষ উপহার।
রোববার কাতার বিশ্বকাপের ফাইনাল। তার আগে শনিবার রাতে কাতার পৌঁছান বলিউড সুন্দরী। যাওয়ার সময় ইনফান্তিনোর জন্য নিয়ে যান উপহার।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতির সাথে সাক্ষাতের সময় সবুজ ফিতে দিয়ে মোড়ানো লাল টুকটুকে একটি বাক্স তার হাতে তুলে দেন নোরা ফাতেহি। বাক্স খুলে ইনফান্তিনো দেখেন এক জোড়া লাল জুতা।
উপহার পেয়ে ফিফা সভাপতি খুশি হয়েছেন। বলেছেন, এটি আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।
নোরা জানিয়েছেন, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সাথে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।
নোরা ফাতেহি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply