বগুড়ায় ‘গরুর হাট’ ফেসবুক পেইজ

৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, বগুড়া): জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ ঈদুল আযহায় কুরবানি পশুর বিক্রি করতে বগুড়ায় ফেসবুকে ‘গরুর হাট’ পেইজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। করোনাকালে কুরবানির পশু কিনতে হাটে যাওয়াকে নিরুৎসাহিত করতে ফেসবুকভিত্তিক পেইজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বছর বগুড়ার পশুর খামারীদের কাছে কুরবানীযোগ্য পশু প্রস্তুত আছে ৩ লাখ ৭০ হাজার। এরমধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ ও দুম্বা রয়েছে।

গতবছর কুরবানীর ঈদে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার পশু কম হয়েছিল।

বগুড়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম জানান, কোভিড-১৯ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে দুইটি ফেসবুক পেইজে এবং একটি অনলাইন অ্যাপস তৈরী করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেইবুক অনলাইন পশুরহাট বগুড়া ও প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বগুড়া পশুর হাট ফেসবুক পেইজ থাকবে।

আরও পড়ুন: অনলাইনে কুরবানির পশু কেনা-বেঁচা রাষ্ট্রের জন্য সহায়ক

তিনি জানান, ক্রেতারা এই পেইজে গিয়ে তাদের পছন্দের পশু কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে একটি পশুর হাটের অ্যাপস থাকবে।

গতবছরের তুলনায় এবার বগুড়ায় হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। গতবছর বগুড়ায় হাটের সংখ্যা ছিল ৭২টি । এবার সেই সংখ্যা বাড়িয়ে ৮৬টি হাট করার পরিকল্পনা নেয়া হয়েছে।

গরুর হাট/আরএম/কিউটি

.artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *