বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে চাঁদাবাজি চলবে না

শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ-এর কর্মকর্তাদের সাথে শেষ মুহূর্তের ঈদ প্রস্তুতি নিয়ে করা মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সড়ক পরিবহন মন্ত্রী তার সরকারি বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন। এ সময় তিনি বলেন, শোকের মাস আগস্ট শুরু হচ্ছে। এই শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ঈদ ও শোকের মাস এলে একধরনের মৌসুমি চাঁদাবাজের দৌরাত্ম বেড়ে যায়। শেখ হাসিনার সরকার চাঁদাবাজির ব্যাপারে স্পষ্টতই কঠোর অবস্থানে। বঙ্গবন্ধুর নামে কাউকে অনিয়ম করতে দেয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *