বলের আঘাতে হাসপাতালে ক্যারিবীয় ক্রিকেটার

২১ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপদে পড়েন জেরমি সোলোজানো। বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ক্রিকেটার।

রোববার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।

ইনিংসের ২৪তম ওভারে রোস্টন চেজের একটি শর্ট ডেলিভারি সজোরে মারতে চেয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। এসময় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন জেরমি সোলোজানো। করুণারত্নের সেই জোরালো শট সরাসরি গিয়ে সোলোজানোর মাথায় আঘাত লাগে। হেলমেট পরে ফিল্ডিং করেছিলেন তিনি। তারপরও বল এতটাই জোরে মাথায় আঘাত লাগে যে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন সোলোজানো।

দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করেন তার। তবে চোট খুবই গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়ে সোলোজানোকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরমি সোলোজানোকে হাসপাতালে নিয়ে তার মাথার স্ক্যান করা হয়েছ। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। তারপরও তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হবে।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *