৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন।
রবিবার কাতারের রাজধানী দোহায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সাথে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে আলোচনা করেন।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের চেম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিয়ে এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
কাতার থেকে এলএনজি আমদানি করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় তিনি কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ের কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
শাহরিয়ার আলম করোনা মোকাবিলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার সুরক্ষায় কাতার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। তিনি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বৈঠকে দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন এবং মহাপরিচালক এফএম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী/আরএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply