বান্দরবানে বাবা ও চার ছেলেকে কুপিয়ে হত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, বান্দরবান): বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে বাব ও চার ছেলে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ৭০ বছর বয়সী লকরুই ম্রো এবং তার ৪ ছেলে ৩৫ বছর বয়সী রুনতুই ম্রো, ৩০ বছর বয়সী রেংঙি ম্রো, ২৫ বছর বয়সী মেনওয়াই ম্রো ও ২০ বছর বয়সী রিংরাও ম্রো।

স্থানীয়দের বরাত দিয়ে গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, লকরুই ম্রোর পরিবার পাড়ার লোকজনের উপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদেরকে কুপিয়ে মেরেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বান্দরবান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *