বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে শিক্ষার্থীরা

২৩ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ৩০ টাকা ভাড়া নেয়া হচ্ছে।

আন্দোলনে নেতৃত্ব দেয়া এক শিক্ষার্থী জানায়, আমরা হাফ ভাড়া দিতে চাইলে খারাপ আচরণ করে আমাদের সাথে। তাই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।

বনানী থানার ওসি নূরে আযম মিয়া জানান, বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমরা। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

আন্দোলন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ