বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

১৩ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আলজেরিয়ার নামা প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

রোববার নামা প্রদেশের আল-মাশরিয়াহ জেলায় মহাসড়কে একটি মালবোঝাই ট্রাকের সাথে একটি মিনিবাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।  খবর: গালফ নিউজ।

আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েক মাসের ব্যবধানে দেশটিতে বেশ কয়েকটি এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আলজেরিয়ান নিউ এজেন্সি জানায়, গত এক সপ্তাহে দেশটিতে সহস্রাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত ৯ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলে একটি পণ্যবাহী ট্রেইলারের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিলেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *