৩১ জানুয়ারি ২০২১ (স্পোটস ডেস্ক): হাসপাতাল ছাড়লেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। রোববার কলকাতার অ্যাপোলো হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন তিনি।
অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার রানাদাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ জানুয়ারি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির উপস্থিতিতে কলকাতা অ্যাপোলো হাসপাতালে এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানো হয় সৌরভের।
এর আগে ২ জানুয়ারি প্রথমবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি স্টেন্ট বা রিং বসানো হয়েছিল। এরপর কয়েক দিন বাড়িতে বিশ্রামে ছিলেন বিসিসিআই সভাপতি। কিন্তু ২৭ জানুয়ারি আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক আফতাব খান ও অশ্বিন মেহতা সৌরভের সার্বিক পর্যবেক্ষণ করেন। ২৯ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে শিফট করা হয়েছিল।
এদিকে আগামী এক বছর কলকাতার প্রিন্সখ্যাত সৌরভ গাঙ্গুলিকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে বলে জানান চিকিৎসকরা। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন সৌরভ। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে মহারাজকে।
সৌরভ গাঙ্গুলি/এসকেএম
















Leave a Reply