বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকায় গ্রেফতার ৩৮৩

২৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ বিধিনিষেধ লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৪১ গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে।

লকডাউন/এসকেএম

http://artnewsbd.com