বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি অভিযান চালিয়েছেন দেশটির কর কর্মকর্তারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে যুক্তরাজ্যে একটি তথ্যচিত্র সম্প্রচারের কয়েক সপ্তাহ পর এই অভিযান চালানো হলো।

মঙ্গলবার সকালে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশির জন্য ঢোকেন আয়কর কর্মকর্তারা। তবে কর্মকর্তারা বলছেন, তল্লাশি নয়, ‘আয়কর জরিপের’ অংশ হিসেবে তারা বিবিসির কার্যালয় পরিদর্শনে গেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে এবং ওই ভবনে কেউ যাতে প্রবেশ করতে বা সেখান থেকে কেউ যাতে বের হতে না পারেন, সেজন্য বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক কর ও স্থানান্তর মূল্যের অনিয়মে বিবিসির বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন ইনকাম ট্যাক্স অফিসের কর্মকর্তারা। এর পরিপ্রেক্ষিতেই আজ তল্লাশি চালানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন সাংবাদিকের মুঠোফোন, ল্যাপটপ কেড়ে নেয়া হয়েছে।

বিবিসি বলছে, তারা কর্তৃপক্ষের সাথে পুরোপুরি সহযোগিতা করছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করছি অতি দ্রুত এই পরিস্থিতির অবসান হবে।

বিবিসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ