বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে স্ত্রী বিষপান করেন। একই সাথে দুই ছেলে ও এক মেয়েকে বিষপান করান ওই নারী। এতে ওই তিন শিশুরই মৃত্যু হয়েছে। আর ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।

রোববার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ১৫ বছর বয়সী তামজিদ, ১৪ বছর বয়সী শাফিয়া আক্তার ও ৫ বছর বয়সী শাহেদ। তাদের মা যমুনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী গ্রেফতার

তিনি বলেন, বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষপান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *