ব্যাংক ঋণের সুদ ২ মাস স্থগিত

দুই মাস সব ধরনের ব্যাংক ঋণের সুদ স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংক এমন নির্দেম দিয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এমন সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বরা হয়েছে, পয়লা এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত আরোপিত সুদ বা মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণগ্রহীতাদের কাছ থেকে কোন সুদ আদায় করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ ও গতিশীল রাখতে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এই মুহূর্তে সব ধরনের ঋণ বা বিনিয়োগের ওপর গত পয়লা এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত এই দুই মাসের সুদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে কোন সুদ আদায় করা যাবে না। এ রূপ সুদ ব্যাংকের আয় খাতেও স্থানান্তর করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *