৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ভারতের শিলচর ডিটেনশন সেন্টারে দীর্ঘ সাজাভোগের পর দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নাগরিক।
বুধবার বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে বিএসএফ-বিজিবির উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।
তারা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের লাইদ আলীর স্ত্রী ইসমত আরা বেগম রেশমা, সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে শিহাব উদ্দিন ও কানাইঘাট উপজেলার পূর্ব বাচেটল গ্রামের মুখলেছুর রহমানের ছেলে রায়হান আহম্মেদ তালুকদার।
তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত পুলিশ ও বিএসএফের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়।
বিয়ানীবাজার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মোহাম্মদ মাসুদুজ্জামান জামান, ভারত থেকে প্রত্যাবাসনকারী ৩ বাংলাদেশি নাগরিককে বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশের নিকট থেকে গ্রহণ করে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দিয়েছেন।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply