১৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আগামী ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে দাম কিছুটা বাড়িয়েছিল। তাদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আগামী ১৫ দিন পর আন্তর্জাতিক বাজার ও শুল্ক কাঠামোসহ সব কিছু বিবেচনায় নিয়ে যৌক্তিক দাম নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ১৫ দিন পর যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে তাহলে সেটা অব্যশই বিবেচনায় নেয়া হবে। আর যদি দাম বাড়ে তাহলে সেটাও পর্যালোচনা করবো। সবকিছু বিবেচনায় নিয়ে দামের বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে।
টিপু মুনশি বলেন, আগামী ১৫ দিনে আমরা মাঠপর্যায়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করব। ভোজ্যতেলের ওপর সব ধরনের শুল্ক কাঠামো আবারও খতিয়ে দেখা হবে। এরপর ব্যবসায়ীদের সাথে আবার বৈঠক হবে।
আরও পড়ুন: করোনা শনাক্তে নতুন রেকর্ড ফ্রান্সে
আগামী রমজান মাসে বাজারে ভোজ্যতেলের দাম যেন স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী।
বর্তমানে সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা। এছাড়া বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ভোজ্যতেল/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply