১৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত স্পেন। হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ।
স্পেনের রাজধানী মাদ্রিদে কর্মব্যস্ত রাস্তা এখন কেবলই তুষারে ঢাকা। কর্তৃপক্ষ বরফ সরানোর কাজ করলেও, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। স্মরণকালের ভয়াবহ শীতে বেশকিছু এলাকায় আগেই রেড অ্যালার্ট জারি করা হয়। দেশটির বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়িতে নেই বিদ্যুৎ।
মাদ্রিদের এক বাসিন্দা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া-তুষারপাতে খুবই বাজে দিন কাটছে। তার ওপর আবার নেই বিদ্যুৎ সংযোগ। শিশুদের নিয়ে বড় সংকটে পড়েছি। একটু গরম পানিও যে করব তারও কোনও সুযোগ নেই। কর্তৃপক্ষ একে অন্যকে দোষ চাপাচ্ছে। কেউ-ই আমাদের কষ্ট বুঝতে চাইছে না।
তুষারঝড়/এসকেএম
















Leave a Reply