১৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টা ৩০মিনিটে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে আল্লামা বাবুনগরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়া হয়।
বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।
৬৭ বছর বয়সি আল্লামা জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জুনায়েদ বাবুনগরী/এসকেএম
















Leave a Reply