
সংগৃহীত ছবি
৭ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে রোষানলে পড়েছেন মার্কিনীদের। তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জো বাইডেন প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ সরকারি-বেসরকারি ব্যাংকও।
বুধবার হোইট হাউস এ নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেনে হামলার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পুতিনের সাবেক স্ত্রী লুদমিলা শ্যাকরেভনভার গর্ভজাত সন্তান মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। মার্কিন অর্থ বিভাগ চিহ্নিত করেছে- মারিয়া ভরোন্তোসভা রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জেনেটিক রিসার্চ প্রোগ্রামে কাজ করেন। এটি ব্যক্তিগতভাবে পুতিন তত্ত্বাবধান
করেন। ক্যাটেরিনা টিখোনোভাকে একজন প্রযুক্তি এক্সিকিউটিভ। তার কাজকর্ম রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্যে সহায়ক।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা পুতিনের দুই মেয়ের কথা ইঙ্গিত করে কথা বলেছেন। বলেন, ‘আমরা বিশ্বাস করি পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে। এই কারণে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জেলেনস্কির
নতুন নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এর আওতায় এসেছে।
মার্কিন নিষেধাজ্ঞা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply