০৪ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালি): আফ্রিকার দেশ মালিতে একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন।
মঙ্গলবার দেশটির সেগোউ শহর থেকে ২০ কিলোমিটার দূরে একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে সরকার ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
মধ্য সে গৌঅঞ্চলের গভর্নর আলাসানিত্রাওরি এএফপি’কে বলেন, কৃষি পণ্যবাহী একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রাস্তায় স্বল্প দূরত্বে দেখতে নাপাওয়ার কারণে তা ঘটে বলে জানা যায়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















