নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে মাঠ নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০-১১ নম্বর পর্যন্ত সড়কে কয়েক হাজার শ্রমিক অবস্থান করছিলেন। অ্যাপোলো ফ্যাশন, অ্যাপোলো বিডি, কনকর্ড, ডেকো অ্যাপারেলস, টিউলিপ, আজমত ফ্যাশনসহ নামে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছেন।
প্রথমে আন্দোলনরত শ্রমিকরা একটি মিছিল নিয়ে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যান। পরে মিরপুর ১১ নম্বর পূরবী সিনেমা হলের সামনে এসে সড়কে অবস্থান নেন। আরেকটি মিছিল সকাল সাড়ে ৯টা নাগাদ মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে যায়।
এদিকে পোশাক কারখানায় অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আজ থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
আন্দোলন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply