মুক্তিযোদ্ধা আকরামের মৃত্যুতে জিএম কাদেরের শোক

০৮ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার এক শোক বার্তায় তিনি প্রয়াত বীর উত্তম আকরাম আহমেদ-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।  

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর উত্তম আকরাম আহমেদ-এর সাহসিকতা দেশের প্রতি মমত্ববোধের দৃষ্টান্ত হয়ে থাকবে। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। বীর উত্তম আকরাম আহমেদ-এর মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ-এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শোক বিবৃতি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *