১৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় মরণঘাতি কোভিড-১৯ রোগে আরও ২১০ জন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ২০৩ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মারা গেছেন। গত রবিবার মারা যান সর্বোচ্চ ২৩০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৭ হাজার ৫২ জন মানুষ মারা গেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০ জনের। এতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।
গত সোমবার সর্বোচ্চ সংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে এ পর্যন্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে
গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply