২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৯১ জন। গতকাল মৃতের সংখ্যা ছিল ১১২ জন। এর আগের টানা দুইদিন মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১০২ ও ১০১ জন করে। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। গতকালের চেয়ে আজ ২৮৮ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ৪ হাজার ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৩৬৪ জন। গতকালের চেয়ে আজ ৪৪৭ বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply